Mediafire, rapidshare, Duckload, Hotfile, Fileserve, Ziddu ইত্যাদি ফাইল শেয়ারিং সাইট থেকে মুভি ভিডিও সহ বিভিন্ন ফাইল নামানোর সময় অনেক সময়ই দেখতে পাওয়া যায় ফাইল গুলো পার্ট আকারে থাকে। পার্ট ফাইল গুলোর এক্সটেনশনের শেষের অংশ .001, .002 এবং .003 আকারে থাকে।
এই ধরনের এক্সটেনশনের পার্ট করা ফাইলগুলোকে জোড়া লাগাতে আমরা এইচযে.স্প্লিট (Hj Split) নামক সফটওয়্যারটি ব্যবহার করতে পারি অতি সহযে। য়াবার আপনি চাইলে এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি যেকোন বড় সাইজের ফাইলকে ছোট ছোট ভাগে ভাগও করতে পারেন।Hj Split সফটওয়্যারটি ওপেন করে ডান সাইডে উপরে Join লেখা বাটনটিতে প্রথমে ক্লিক করুন। এরপর Input File এ ক্লিক করে .001 নামক এক্সটেনশনের ফাইলটিকে সিলেক্ট করে দিন এবং নিচে Output লেখা বাটনটিতে ক্লিক করে আউটপুট ফোল্ডার সিলেক্ট করে দিন এবং Start চাপুন। দেখবেন আপনি আপনার আউটপুট ফোল্ডারে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে গেছেন।
সর্বপ্রথম HJ Split এর exe ফাইলটিতে ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করুন। Split লেখাতে ক্লিক করুন। ইনপুট এ যে ফাইল তে পার্ট করতে চান সেটা দিন, আউটপুট এ যেখানে পেতে চান সেটা সিলেক্ট করুন। Size থেকে mb সিলেক্ট করে কত মেগার পার্ট করতে চান তার সংখ্যা দিন। তারপর স্টার্ট দিন। খেয়াল করবেন আপনার ফাইল টি আপনার দেয়া আউটপুট ফোল্ডারে পার্ট হয়ে জমা হয়েছে।

Post a Comment