১৯৯১ সালে কুতুবদিয়া দ্বীপ থেকে এই ছবিটি তোলা হয়। ভয়াবহ সাইক্লোনে সর্বস্ব হারানো মানুষগুলো হেলিকপ্টার থেকে ফেলা পাউরুটির জন্য এভাবে হুড়োহুড়ি করছে।
এটি বর্তমান সময়ের অন্যতম ব্যস্ততম এলাকা দৈনিক বাংলা মোড়ের দৃশ্য। সুনসান এই দৈনিক বাংলা মোড়ের ছবিটি ১৯৭৬ সালে তোলা।
প্রথম বই মেলার দৃশ্য এটি। ১৯৭২ সালে আন্তর্জাতিক গ্রন্থবর্ষ উপলক্ষ্যে ন্যাশনাল বুক সেন্টার বাংলা একাডেমী প্রাঙ্গনে এই মেলার আয়োজন করে। তখন এর নাম ছিল ঢাকা আন্তর্জাতিক গ্রন্থমেলা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে "অপরাজেয় বাংলা" ভাস্কর্য নির্মাণ করছেন শিল্পী সৈয়দ আব্দুল্লাহ খালিদ। ছবিটি ১৯৭৯ সালে তোলা হয়।
এটি ঢাকার সবচেয়ে বড় গরুর হাট গাবতলি হাটের দৃশ্য। ছবিটি ১৯৬৬ সালে তোলা হয়।
স্বাধীন বাংলাদেশে জনতার রোষের হাত থেকে বাঁচতে মিত্রবাহিনীর কাঁটাতারের বেড়ার ভেতর বন্দি পাকসেনারা।
ছবিটি একজন মুক্তিযোদ্ধার। তার নাম পলাশ আলম। তিনি হলেন সবচেয়ে কনিষ্ঠতম মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে ছবিটি তোলা হয়।
স্বাধীন বাংলাদেশের প্রথম সকালের দৃশ্য। ছবিটি ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর তোলা হয়।
ছবিটিতে দেখা যাচ্ছে সংসদ ভবনের লেকের পানিতে একসময় কাপড় কাঁচা হতো। এই ছবিটি ১৯৬০ সালে তোলা হয়।










Post a Comment