একসঙ্গে একাধিক ইমেইল ব্যাবহার



বিভিন্ন কারনে বেশ কয়েকটা মেইল আইডি এমনিতেই দরকার হয়। এর ফলে মেইল আইডি চেক করতে প্রত্যেকবার কষ্ট করে লগ ইন করতে হয়। তাছাড়া কোন নতুন মেইল আসলে জানতেই পারছেন না যদি না লগ ইন থাকেন। সবচেয়ে সুবিধা হয় যদি সব আইডির যেকোন একটাতে যদি নতুন মেইল আসে তাহলে ডেস্কটপে সেটা নোটিফাই হবে। শুধু তাই না, আপনি ইচ্ছা করলে ডেস্কটপ থেকেই মেইল পড়তে পারবেন এবং পাঠাতে পারবেন। ইচ্ছা করলে সব মেইল ব্যাকআপ রাখতে পারবেন। এই সবগুলো সুবিধা আছে POP Peeper সফটওয়্যারে।

এক নজরে POP Peeper এর সুবিধাঃ
  • জনপ্রিয় সব ইমেইল প্রভাইডারের সাপোর্ট। যেমনঃ Gmail, Hotmail, Live, Yahoo.
  • অটোমেটিক ১৫ মিনিট পর পর ইমেইল চেক।
  • সাব্জেক্ট, প্রেরক এবং মেইল দেখার সুযোগ সাথে সাথেই।
  • পছন্দ অনুযায়ী সাউন্ড সিলেক্ট করা।
  • আনলিমিটেড ইমেইল আইডি যুক্ত করার সুবিধা।
  • সর্বোচ্চ নিরাপদ সিকিউরিটি সিস্টেম।
  • ইমেইল বেক আপ রাখার সুবিধা।
  • পছন্দের স্কিন সেট করার সুবিধা।
  • ডেস্কটপ থেকেই মেইল করার সুবিধা।

ই-মেইল আইডি অ্যাড করার প্রক্রিয়াঃ

১) Accounts> Add থেকে Create Single Account এ ক্লিক করুন।









২) তারপর আপনার মেইল আইডি আর পাসওয়ার্ড দিয়ে নেক্সট দিয়ে Finish করুন। এভাবেই সব মেইল আইডি যুক্ত করুন। একবার লগ ইন করার পর আর কখনও লগ ইন করার প্রয়োজন হবে না।
৩) এটা ১০০% নিরাপদ! আপনি ইচ্ছা করলে পাসওয়ার্ড প্রটেক্টেড রাখতে পারেন যাতে কেউ মেইল না দেখতে পারে।
৪) আর নতুন অনেক স্টাইলের নোটিফিকেশান প্লাগিন্স(স্কিন) আছে।

আপনার মন্তব্য লিখুন

আগের ব্লগ পড়ুন পরের ব্লগ পড়ুন
HTML tutorial