স্মার্টফোনেই করে নিন ব্যক্তিগত খরচ নিয়ন্ত্রণ কিংবা বাজেট

ব্যক্তিগত খরচ নিয়ন্ত্রণ কিংবা বাজেট তৈরি সব কাজেই সহায়তা করার জন্য রয়েছে স্মার্টফোন অ্যাপ লেখায় থাকছে তেমন কয়েকটি অ্যাপের হদিস যেসব অ্যাপে অ্যাকাউন্ট তৈরি কিংবা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযোগের মতো বিষয় রয়েছে, সে অ্যাপগুলো বাংলাদেশে নাও কাজ করতে পারে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার
. গুড বাজেট
আপনার স্মার্টফোনেই ব্যক্তিগত বাজেট তৈরির উপায় নিয়ে আসছে অ্যাপটি। এজন্য ব্যবহারকারীরা একটিএনভেলপতৈরি করতে পারবেন। এরপর আপনি এগুলোতে কতোখানি অংশ বরাদ্দ করতে চান তাও ঠিক করতে পারবেন। অ্যাপটির আইওএস ভার্সনও রয়েছে।
ডাউনলোড লিংক (অ্যান্ড্রয়েড)  

. ওয়ালি
আপনার মাসিক ব্যয়ের বিস্তারিত অ্যাপটির মাধ্যমে সংরক্ষণ করা যাবে। এরপর দৈনিক, সাপ্তাহিক কিংবা মাসিক ব্যয়ের একটি পরিষ্কার ধারণাও পাওয়া যাবে এর মাধ্যমে। এছাড়া ব্যয়ের অংকগুলো আপনাকে টাইপও করতে হবে না। রিসিটগুলো স্ক্যান করলেই তা স্বয়ংক্রিয়ভাবে গ্রহণ করে নেবে।
অ্যাপটির আইওএস ভার্সনও রয়েছে। 

. মিন্ট
ব্যক্তিগত আর্থিক বিষয়ে বহুল ব্যবহৃত অ্যাপ এটি। এর মাধ্যমে আপনার আপনার বহু বিষয় নিয়ন্ত্রণ করা যাবে। অ্যাপটির আইওএস ভার্সনও রয়েছে।
ডাউনলোড লিংক (অ্যান্ড্রয়েড)


. অ্যাকর্ন

ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি বিনিয়োগের জন্য অনুপম এক উপায় বের করেছে।
অ্যাপটির আইওএস ভার্সনও রয়েছে।
 ডাউনলোড লিংক(অ্যান্ড্রয়েড)

. লেভেল মানি
ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অ্যাপটি সংযুক্ত করার পরেই পাওয়া যাবে বিভিন্ন সুবিধা। তবে বিশ্বের বিভিন্ন দেশে অ্যাপটি ব্যবহারে কতোখানি সুবিধা পাওয়া যাবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।
অ্যাপটির আইওএস ভার্সনও রয়েছে।
 ডাউনলোড লিংক(অ্যান্ড্রয়েড)

. ডিজিট
এটি আপনার নিত্যদিনের ব্যবহারের অর্থ থেকে সামান্য অংশ সঞ্চয় হিসেবে সরিয়ে রাখবে। পরবর্তীতে অর্থ আপনি সঞ্চয় বা উত্তোলন করতে পারবেন।
গুগলের সাপোর্ট রয়েছে এতে। আর সার্ভিস ব্যবহারের জন্য অ্যাকাউন্ট খুলতে হবে নিচের লিংকে ক্লিক করে।

আপনার মন্তব্য লিখুন

আগের ব্লগ পড়ুন পরের ব্লগ পড়ুন
HTML tutorial