বাংলাদেশের জাতীয় কবরস্থান এবং সেখানে যাদের কবর আছে


ঢাকা শহরে বাস করেন অথচ অনেকেই হয়তো জানেন না বাংলাদেশের জাতীয় কবরস্থান কোনটি এবং সেখানে কোন কোন বাক্তির কবর আছে। 
যারা প্রতিদিন সংসদ ভবনের সামনে দিয়ে যাতায়াত করেন তারা নিশ্চয় খেয়াল করেছেন সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অর্থাৎ আসাদগেট সিগন্যাল এর পূর্ব পাশের কোনায় কয়েকটি কবর রয়েছে। এটিই হলো বাংলাদেশের জাতীয় কবরস্থান। যেখানে রয়েছে সাবেক রাষ্ট্রপতি আবদুস সাত্তার, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান ও আতাউর রহমান খান, সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়া, মুসলিম লীগ নেতা খান এ সবুর, সাহিত্যিক ও সাংবাদিক আবুল মনসুর আহমদ এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার তমিজউদ্দীন খানের কবর।

আপনার মন্তব্য লিখুন

আগের ব্লগ পড়ুন পরের ব্লগ পড়ুন
HTML tutorial