আপনার অ্যান্ড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন আইফোন

আমাদের দেশের বেশিরভাগ মোবাইল ফোন ব্যাবহারকারীদের কাছে স্বপ্নের ফোনের নাম হল আইফোন। কিন্তু আইফোনের দাম অনেক বেশি হওয়ায় বেশিরভাগ মানুষই এই ফোন ব্যাবহার করতে পারেন না। আমাদের যাদের আইফোন ব্যাবহারের অনেক শখ কিন্তু কিনে ব্যাবহার করতে পারছি না এই পোষ্টটা তাদের জন্য। আপনার যদি একটা Android ফোন থাকে আপনি সেটিকে সহজেই iphone এর লুক দিতে পারবেন। একটি দারুণ এন্ড্রয়েড থিম দিয়ে খুব সহজে আপনার এন্ড্রয়েড মোবাইলকে আইফোন ৫ এর মতো করে ফেলতে পারবেন।থিমটি এমন ভাবে বানানো হয়েছে যাতে আপনার এন্ড্রয়েড মোবাইলটিকে আইফোনের মত লাগে।

এই কাজের জন্য আপনাকে একটা থিম ডাউনলোড করতে হবে।
খুব সহজে আপনি থিমটি সরাসরি ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে
https://dl.dropboxusercontent.com/u/85747226/iphone%20launcher-1.0.0-Android







এরপর থিমটি ইন্সটল করে নিন। তার পর থিমটি একটিভ করে নিন। কি হা হয়ে গেছেন, আপনার হাতে আইফোন এলো কিভাবে। আপনার মোবাইল ফোনটিই পরিণত হয়েছে আইফোন ৫ এর মত। এমনকি আপনার আগের থিমটি বা সিস্টেমটিও বিদ্যমান থাকবে। আপনাদের এতক্ষণ যে থিমটির কথা বলেছি সেটা হচ্ছে iOS 7 Launcher Retina iPhone 5। যাই হোক আপনারা এটা সরাসরি মিডিয়া ফায়ার থেকেও ডাউনলোড করে নিতে পারেন কারণ এটা এন্ড্রয়েড প্লে স্টোরে নেই আগে ছিল।

আপনার মন্তব্য লিখুন

আগের ব্লগ পড়ুন পরের ব্লগ পড়ুন
HTML tutorial