বিভিন্ন কোম্পানির লোগোতে থাকা অন্তর্নিহিত বার্তা (পর্ব- ১)

আমরা প্রতিনিয়ত অনেক নামিদামি কোম্পানির লোগো দেখছি । দেখে খুব সাধারণ মনে হলেও এইসব কোম্পানির লোগোতে থাকে অনেক গোপন রহস্য অথবা প্রতিটি লোগো বহন করে অর্থপূর্ন বার্তা যা আমরা সাধারণভাবে দেখে বুঝতে পারিনা । ঐ রকম কিছু বার্তা সম্বলিত লোগো দেখে আমি নিজে ও অবাক হয়েছি যা আগে কখনও খেয়াল করিনি ।

০১. Unilever:

Unilever সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। কিন্তু এর লোগোর হিডেন রহস্য কি জানেন? ইউনিলিভার ফুড়, বেভারেজের মধ্যে প্রায় সবধরনের সেবা ও পণ্যই প্রস্তুত করে থাকে। আর এই সব
পন্যই তাদের লোগোর মধ্যে ভিবিন্ন চিহ্ন দিয়ে ফুটিয়ে তুলেছে। যেমন- হার্ট দিয়ে love, care and health, পাখি দিয়ে ফ্রিড়ম ও শার্ট দিয়ে পরিস্কার পরিচ্চন্ন কাপড় বোঝানো হয়েছে।

০২. IBM:

IBM এর লোগোতে দেখবেন আটটা লাইন সহজেই দেখা যায় যা দিয়ে গতি এবং ডায়নামিজম বোঝানো হয়েছে ।

০৩. Shark Energy Drink LOgo:

এই লোগার রহস্যটা সহজ- Shark ওয়ার্ড দিয়ে একটি শার্কের ছবি ফুটিয়ে তোলা হয়েছে।

০৪. Sun Microsystems:

Sun logo কোম্পানি কে সবদিক থেকে রিপ্রেজেন্ট করে । এই লোগোর যে দিক থেকে তাকান আপনি Sun দেখতে পাবেন।

০৫. Amazon.com:

এই লোগোটা দেখে মনে হয়না যে এর মাঝে হিড়েন কোন বার্তা আছে। কিন্তু একটু ভাল করে লক্ষ করলে দেখবেন হলুদ একটা তীর চিহ্ন যা দিয়ে হাসি বোঝানো হয়েছে। একি সাথে তীর চিহ্নটি কানেক্ট করছে a ও z কে যা দিয়ে বুঝানো হয়েছে তাদের ষ্টোরে a to z সব পণ্যই পাওয়া যায়।

০৬. Formula 1:

এই লোগোতে তেমন গোপন কিছু না বুঝা গেলেও একটু সুক্ষভাবে দেখলে দেখলে একটা নাম্বার (১) দেখা যায়। এফ ও লাল স্টেপের মাঝে ১ টা ফুটিয়ে তুলা হয়েছে এবং লাল স্টেপ দিয়ে গতি বুঝানো হয়েছে ।

০৭. Fedex:

এই লোগোর মাঝে একটা গোপন বার্ত আছে যা সহজে বুঝা যায়না। একটু ভাল করে লক্ষ করলে E and x এর মাঝে একটা তীর চিহ্ন দেখা যায় যা দিয়ে গতি বুঝানো হয়েছে।

০৮. Sony Vaio

Sony Vaio জনপ্রিয় লেপটপ ব্যান্ড। Vaio এর প্রথম দুটি অক্ষর দিয়ে এনালগ সিগনাল বুঝায়। এর শেষের দুটি অক্ষর দেখতে 1 and 0 এর মত যা দিয়ে ডিজিটাল সিগনাল বোঝায়।

০৯. Google Logo:

See the nice Google Logo for 2008. Google” celebrated its 25 years of TCP/IP it revealed its logo with hidden year “2008”.

১০. Hope For Children Initiative:

প্রথমে দেখে এই লোগোতে শুধু আফ্রিকার ম্যাপ মনে হলেও একটু ভাল করে লক্ষ করলে একটা শিশু ও প্রটেকটিভ বয়স্ক মানুষের চিহ্ন দেখা যায়।

১১. Logo !N3K8:

এই লোগোর জটিলতার মাঝে এর সৈান্দর্য লুকায়িত। numeric and alphabets অক্ষর দিয়ে কোম্পানির নাম “intricate” ফুটিয়ে তোলা হয়েছে ।

১২. Eight Logo:

এতে সহজ এবং চতুরতার সাথে কোম্পানির নাম তুলে ধরা হয়েছে। Eight এর প্রত্যেকটা অক্ষর নিওমারিক 8 দিয়ে বানানো হয়েছে ।

১৩. Concealed Logo:

অসাধারণ একটি লোগো । দেখুন কি সুন্দর করে শিশু দটির হাতের মাঝে শান্তির প্রতিক ফায়রা ফুটিয়ে তোলা হয়েছে ।

১৪. Twins:

সত্যিকারের ক্রিয়েটিভিটি ফুটে উঠেছে এই লোগোতে। নাম্বার 2 দিয়ে n ও ২ দুটাই এবং কোম্পানির ক্রিয়েটিভ আইড়িয়া ফুটে উঠেছে ।

১৫. 5.10 Logo:

কি চতুরতার সাথে 5 and10 কে ফুটিয়ে তোলা হয়েছে এই লোগোতে ।

আপনার মন্তব্য লিখুন

আগের ব্লগ পড়ুন পরের ব্লগ পড়ুন
HTML tutorial