বছর শুরুর অংগীকার




আসেন দাদা, আসেন দাদা
মাল লিমিটেড এটাই শেষ
কোম্পানি রেট, পানির দরে
বেইচা দিমু বাংলাদেশ

টুটা ফাটা, ব্যাড ফিনিশিং?
কি কন, এটা বাতিল মাল?
কাইটা দিমু, চাইখ্যা নিবেন
আপনার চটি আমার গাল।

ফাইন ফাইন মগজ আছে
করবে দালাল গিরি
সঙ্গে দিমু ঘরে পোষা
সুশীল সমাজ ফিরি।

টেংরাটিলার আগুন দিমু
বঙ্গো সাগর পুরাই লন
লেবার, শ্রমিক হিসাব ছাড়া
ইচ্ছামত কুড়াই লন।

চৌদ্দ কোটি আমজনতার
হাতের হিসাব থাকুক বাদ
আটাশ কোটি চোখের জলে
উপচে যাবে গঙ্গা বাধ।

নোনতা জলের এমন মজুদ
আর কি আছে বলেন?
ত্যাল-গ্যাস না পানির দরেই
ষ্ট্যাম্প লেইখ্যা দেই চলেন।

কবিতাটি ওপারের দাদাদের এবং এপারের গাধাদের প্রতি অনিক খান কর্তৃক উৎসর্গকৃত‍‍‌

আপনার মন্তব্য লিখুন

আগের ব্লগ পড়ুন পরের ব্লগ পড়ুন
HTML tutorial