বিনিময় এবং বাস্তবতা

 
নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব।’ কিন্তু আমরা তো অন্য কিছুও চাইতে পারি। পারি না? এবং সত্যিই যদি কিছু একটা চেয়ে বসি, তখন তার শেষ কী?

আমাকে একজন ছাত্রনেতা দাও, আমি একজন সন্ত্রাসী উপহার দেব।
আমাকে একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটির দায়িত্ব দাও, আমি একটি আষাঢ়ে গল্প উপহার দেব।
আমাকে একজন সন্ত্রাসী দাও, আমি একজন প্রভাবশালী
মন্ত্রী উপহার দেব।
আমাকে একটি বিখ্যাত কেলেঙ্কারি দাও, আমি একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি উপহার দেব।
আমাকে একজন প্রভাবশালী মন্ত্রী দাও, আমি একটি বিখ্যাত কেলেঙ্কারি উপহার দেব।

আপনার মন্তব্য লিখুন

আগের ব্লগ পড়ুন পরের ব্লগ পড়ুন
HTML tutorial