আমরা সবাই কার্টুন আঁকতে অনেক পছন্দ করি, বিশেষ করে সেটি যদি হয় নিজের কার্টুন তা হলে তো কথাই নেই। তবে আমাদের মধ্যে বেশির ভাগই সুন্দর কার্টুন আঁকতে পারি না, আর আনেকে একদমই পারি না। এই যেমন আমার কথাই ধরুন না, আমি কার্টুন খুব একটা ভাল আঁকতে পারি না। আবার আমার যে ফ্রেন্ড গুলো আঁকতে পারে তাদের কাছে গেলে বলে নিজের টা নিজে এঁকে নে। তখন কেমন লাগে ব্লুন তো? তাই অনেক খোঁজা খুঁজি করে একটা কার্টুন বানানোর সফটওয়্যারেই আবিস্কার করে ফেল্ললাম। পরে ভাবলাম নিজের জন্য তো হল, কিন্তু যাদের আমার মতোই সমস্যা তাদের জন্য ব্যাপারটা শেয়ার করি।
যারা অন্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তারা সরাসরি গুগল অ্যাপস স্টোর থেকে নামিয়ে নিন।
আর যারা আইফোন বা আইপ্যাড ব্যাবহার করেন তারা অ্যাপস স্টোর থেকে নামিয়ে নিতে পারবে। তবে যারা আইপ্যাডে ios 9.1 বা এর উপরে ব্যাবহার করছেন তারা অ্যাপস স্টোরে ডুকে উপর থেকে iphone only করে নিবেন।
তো শুরু করে দিন নিজের কার্টুন বানানো !!!


Post a Comment